শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আর্জেন্টিনায় মানুষ কেন হঠাৎ কুকুর-শিয়াল হয়ে যাচ্ছে?



আর্জেন্টিনায় তরুণদের মধ্যে 'প্রাণী হয়ে ওঠার' অদ্ভুত ট্রেন্ড!

আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে সম্প্রতি এক অদ্ভুত সামাজিক প্রবণতা ব্যাপক আলোচনায় এসেছে। অনেক কিশোর-কিশোরী নিজেদের মানসিক বা আধ্যাত্মিকভাবে বিভিন্ন প্রাণীর সঙ্গে সম্পৃক্ত বলে মনে করেন। তারা নিজেদের "থেরিয়ান (Therian)" বলে পরিচয় দেন।

এদের অনেকেই কুকুর, বিড়াল বা শিয়ালের মুখোশ পরে পার্কে জড়ো হন। কেউ চার হাত-পায়ে দৌড়ান, কেউ গাছে ওঠেন, আবার কেউ প্রাণীদের আচরণ অনুকরণ করেন। তবে তারা দাবি করেন, এটি কোনো নাটক বা কসপ্লে নয়; বরং এটি তাদের আত্মপরিচয়ের একটি অংশ।

এই ট্রেন্ডটি টিকটকে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে #therian হ্যাশট্যাগে লাখো ভিডিও প্রকাশিত হয়েছে, এবং লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনায় এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মনোবিজ্ঞানীরা বলছেন, এটি সব ক্ষেত্রে মানসিক রোগের লক্ষণ নয়। অনেকের জন্য এটি আত্মপ্রকাশ, কল্পনাশক্তি ও একটি কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার উপায়। তবে বিষয়টি নিয়ে সমাজে কৌতূহল, সমালোচনা এবং বিতর্ক—সবই চলছে। 


✓ Link copied!

বিচিত্র জগৎ:

বিচিত্র জগৎ: বিশ্বজুড়ে অদ্ভুত ও অজানা খবর - Strange and Viral News Around the World

0 coment rios: